১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদালতে হাজিরা শেষে জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুরে মমতাজ

সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়।

আদালতে হাজিরা শেষে জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুরে মমতাজ
মঙ্গলবার কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এ সময় আদালত প্রাঙ্গণে কড়া পুলিশি পাহারা ছিল।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2025, 04:58 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

মানিকগঞ্জের সিংগাইরে চার হত্যার মামলায় নিয়মিত হাজিরা শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ২টা থেকে হরিরামপুর থানায় মমতাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান।

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এ সময় আদালত প্রাঙ্গণে কড়া পুলিশি পাহারা ছিল।

পরে বেলা ১২টার দিকে তাকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয় বলে জানান মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আবুল খায়ের মিয়া। 

তিনি জানান, ২০১৩ সালের হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।

ওই মামলায় বৃহস্পতিবার মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত ১ এর বিচারক মোহাম্মদ আব্দুর নূর কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ছাড়া মমতাজের নির্বাচনি এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। ২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি করেন।

হরিরামপুর থানার সেই মামলায় চিফ জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক আইভি আক্তার মমতাজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

লোকসংগীতের প্রতিষ্ঠিত শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সদস্য হন। পরে আরও দুইবার তিনি নির্বাচিত হন নৌকা প্রতীকে। 

তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো এক আওয়ামী লীগ নেতার কাছে হেরে যান তিনি।

গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনে প্রাণহানির ঘটনায় করা একাধিক মামলায় আসামির তালিকা নাম রয়েছে তার।

আরও পড়ুন

দুই মামলায় ৬ দিনের রিমান্ডে মমতাজআদালত চত্বরে ডিম নিক্ষেপ

মমতাজকে জামিন না দিয়ে কারাগারে পাঠাল আদালত

মমতাজের চারদিনের রিমান্ড শেষকারাগারে আটক রাখার আবেদন

পিপি জানতে চাইলেন মমতাজের স্বামী কয়জন-নাম কী, থামালেন বিচার

চার দিনের রিমান্ড শেষে আদালতে মমতাজজামিন নামঞ্জুর

আদালতে মমতাজহট্টগোললিফটে নিতে আইনজীবীদের 'বাধা'

মমতাজ ৪ দিনের রিমান্ডে

হত্যা মামলায় মমতাজকে ৭ দিনের রিমান্ডে চাইবে পুলিশ

ধানমন্ডিতে গ্রেপ্তার সংগীত শিল্পী ও সাবেক এমপি মমতাজ