১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোলায় ‘বিপুল জাল নোটসহ’ দেবর-ভাবি আটক

আটকরা প্রতি এক লাখ জাল টাকার নোট ২৫ হাজারে বিক্রি করতেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 09:44 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

ভোলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণের জাল নোটসহ দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। 

সোমবার বিকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান।

আটকরা হলেন- লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ানকান্দি এলাকার মো. জুয়েলের স্ত্রী মোসা. সুমি বেগম (২৫) এবং সুমির দেবর মো. মার্শাল (২০)।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১০০টি এবং পাঁচশত টাকার ৩০টি জাল নোট জব্দ করা হয়। 

ওসি সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদে এসআই আবু ইউসুফ, মফিজুল ইসলাম ও এএসআই গোলাম কিবরিয়া অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। 

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা প্রতি এক লাখ জাল টাকার নোট ২৫ হাজার টাকায় বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই তারা এর সঙ্গে জড়িত।