১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মে দিবস ও সরকারি ছুটিতে ২ দিন বন্ধ থাকবে ধানুয়া কামালপুর স্থলবন্দর

প্রতিদিন ৬ থেকে ৮ হাজার শ্রমিক এই বন্দরে কাজ করেন

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 05:16 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

মে দিবস ও সাপ্তাহিক সরকারি ছুটির কারণে জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

শুক্রবার ও শনিবার বন্ধ থাকার পর আগামী রোববার থেকে বন্দরটির কার্যক্রম আবারও চালু হবে বলে জানিয়েছেন ধানুয়া কামালপুর স্থল বন্দরের ইনচার্জ পার্থ ঘোষ।

পার্থ ঘোষ বলেন, জেলার উত্তরাঞ্চল সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর বন্দর দিয়ে ৩৪টি পণ্য আমদানি হয়ে থাকে। বিশেষ করে ভারত থেকে পাথর আমদানি হয় এ বন্দর দিয়ে। আর বাংলাদেশ থেকে প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে।

প্রতিদিন ৬ থেকে ৮ হাজার শ্রমিক এই বন্দরে কাজ করেণ বলে জানান তিনি।

পার্থ বলেন, “ধানুয়া কামালপুর স্থল বন্দর এর আগে বিভিন্ন কারণে অনেকদিন ধরে বন্ধ ছিল। গত দুই মাস থেকে ফের সচল হওয়া এ স্থলবন্দরে সরকারি ছুটি ছাড়া সবদিনই আমদানি-রপ্তানি চলছে।”

তবে রোববার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।