১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালিয়াজুরীতে নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

“গোসলের সময় তার পায়ের জুতা পানিতে ভেসে যায়। জুতা আনতে গিয়ে পানির তোড়ে তলিয়ে যায় সে।”

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 06:19 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

নেত্রকোণার খালিয়াজুরীতে নদীতে গোসল করতে নেমে পানির তোড়ে তলিয়ে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ৩টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় নরসিংহপুর নদী থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান। 

শিশু আব্দুল্লাহ উপজেলার কৃষ্ণপুর গ্রামের আলামিন মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি নাসির বলেন, “দুপুরে বৃষ্টিতে ভিজে কর্দমাক্ত শরীর নিয়ে বাড়ির পাশে থাকা ওই নদীতে গোসল করতে যায় আব্দুল্লাহ। 

“গোসলের সময় তার পায়ের জুতা পানিতে ভেসে যায়। জুতা আনতে গিয়ে পানির তোড়ে তলিয়ে যায় সে।” 

পরে নদীতে তার আব্দুল্লাহর লাশ ভাসতে দেখে এলাকার লোকজন মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।