১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জব্দ করা পণ্যের মধ্যে আছে- ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, সনপাপড়ি, বিস্কুট, চকলেট ও গরু।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 03:13 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ১ কোটি ৪৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। 

শনিবার সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান।

তিনি বলেন. “অভিযানে বিপুল ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, সনপাপড়ি, বিস্কুট, চকলেট ও গরু জব্দ করা হয়। তাছাড়া অভিযান চলাকালে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশি বারকি নৌকাও জব্দ করেছে বিজিবি।’’

আটককৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৪৩ লক্ষ ৬৪ হাজার ২০ টাকা জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। 

“এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানি মালামাল জব্দ করা হয়।’ 

আটক করা মালামাল নিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।