১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইজতেমায় মোট চারজনের মৃত্যু

শুক্রবার তিনজন এবং শনিবার আরও একজনের মৃত্যু হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ২৪

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2025, 09:48 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

গাজীপুরের টঙ্গীতে ইজতেমায় যোগ দিতে আসা আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট চারজন মারা গেছেন।

বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শনিবার বেলা পৌনে ৩টার দিকে ষাট বছরের মিজ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।   

মিজ আলী হবিগঞ্জ সদর উপজেলার রামনগর তেগরিয়া এলাকার দোস্ত মোহাম্মদের ছেলে।

এর আগে শুক্রবার রাতে হবিগঞ্জের বাহুবল থানার রাগবপুর এলাকার নওয়াব উল্লার ছেলে মো. ইয়াকুব আলী (৬০), একইদিন সকালে খুলনার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০) এবং একইদিন দুপুরে শেরপুরের শ্রীবর্দী থানার রাণী শিমুল এলাকার মো. আব্দুল্লাহর ছেলে ছাবেদ আলী (৭০) মারা গেছেন। 

ইজতেমা ময়দানেই সবার জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাদের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়।