১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়

সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন তা জানান।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 05:16 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

রোজার ঈদের ছুটি শেষে মানুষ রাজধানী ফিরতে থাকায় যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।

২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে তিন কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে বলে শনিবার সকালে জানান যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন।

সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা। 

আর ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।

প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে নয়টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। তারা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছেন।