১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নাশকতার চেষ্টা’: নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাদের আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 04:40 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। 

দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিন ও রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি খোকন মিয়া, ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, আওয়ামী লীগ কর্মী লাভলু মিয়া, শামীম মিয়া ও শাহ আলম। 

ওসি মাহমুদুল হাসান বলেন, “আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করা হয়।

“পরে তাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা দায়ের করা হয়। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা করা হয়েছে।” 

বেলা ৪টা নাগাদ দুর্গাপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়েছে তিনি বলেন, “আমাদের পুলিশ নজরদারি রয়েছে, আমরা তৎপর আছি।”