০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী

আহত যাত্রীকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2026, 10:12 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে বলে জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান। 

আহত যাত্রী সাব্বির হোসেন (২২) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

তাকে জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, উল্লাপাড়া ও জামতৈল রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে অজ্ঞাত ব্যক্তি চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। যাত্রী সাব্বিরের চোখে লাগলে তিনি গুরুতর আহত হন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় মামলা করা হবে।