১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নাটোরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৮

সিংড়ার মাধা বাঁশবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2026, 02:42 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে সিংড়ার মাধা বাঁশবাড়িয়া এলাকায় এই ঘটনা বলে সিংড়া থানার ওসি এএসএম আব্দুন নূর জানিয়েছেন।

আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি আব্দুন নূর বলেন, “বাঁশবাড়িয়া এলাকার সোলাইমান হোসেন লাবু ও সুজাউদ্দৌলা সূর্যের মধ্যে দীর্ঘ ১৫ বছরের ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এনিয়ে একটা মামলাও রয়েছে।

“সেই জেরে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।