০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে গ্যাসের আগুনে ৫ জন দগ্ধ

"তাদের পোড়ার মাত্রা অনেক বেশি। অবস্থা ভালো নয়, আশঙ্কাজনক।"

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2025, 10:01 AM

Updated : 26 Aug 2026, 12:36 PM

গাজীপুরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। 

আহত অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, রোববার রাতে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকার একটি বাসায় এই অগ্নি দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর থেকে পাঁচ জনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

দগ্ধরা হলেন, পারভিন (৩৫), তাসলিমা (৩০), সীমা (৩০) এবং তানজিলা (১০) ও আইয়ান (১ বছর ৬ মাস) ।

শাওন বিন রহমান বলেন, আহতদের মধ্যে পারভীনের শরীরের ৩২ শতাংশ, তাসলিমার ৯৫ শতাংশ, সীমার ৯০ শতাংশ, তানজিলার ৯০ শতাংশ এবং আইয়ানের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে।

"তাদের পোড়ার মাত্রা অনেক বেশি। অবস্থা ভালো নয়, আশঙ্কাজনক।"