২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

হত্যা চেষ্টা মামলা: শার্শা থানার ওসি আমির আব্বাস প্রত্যাহার

তার স্থলাভিষিক্ত হয়েছেন কে এম রবিউল ইসলাম।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 04:58 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

শার্শা থানা পুলিশের ওসি আমির আব্বাসকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের মজনু নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা চেষ্টার মামলার আসামি হওয়ায় রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই দিন তার স্থলাভিষিক্ত হয়েছেন কে এম রবিউল ইসলাম।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকী বলেন, সাড়ে ৬ বছর আগে সদর উপজেলার কচুয়া গ্রামের মজনু নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা এবং চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি তার মা নুরজাহান বেগম খুকি আদালতে মামলা করেন।

মামলায় যশোর কোতোয়ালি থানার তৎকালীন এসআই জামান, এসআই সোহেব, এসআই শেখ আজগার আলী ও এসআই আমির আব্বাসকে আসামি করা হয়। পরে আদালতের আদেশে অভিযোগটি কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

নুর-ই আলম বলেন, “আমির আব্বাস শার্শা থানা থেকে প্রত্যাহার হয়েছেন। তার জায়গায় নতুন ওসি যোগ দিয়েছেন।”

প্রত্যাহার হওয়ার কথা জানিয়ে আমির আব্বাস বলেন, মামলার কারণে তাকে রোববার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তার দাবি করেন, মজনুকে গুলি করে হত্যার চেষ্টা ও চাঁদাবাজির কোনো ঘটনায় তিনি জড়িত নন। তারপরও তাকে মামলায় আসামি করা হয়েছে।

নবনিযুক্ত ওসি কে এম রবিউল ইসলাম বলেন, এর আগে তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বদলি হয়ে রোববার শার্শা থানায় যোগ দিয়েছেন।