১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু

তারা টাঙ্গাইল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের মিছিলে অংশ নিয়েছিলেন।

টাঙ্গাইলে নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
জিয়াউর রহমান এবং জোনাব আলী।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 07:15 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

টাঙ্গাইল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে শহরের পৌর উদ্যান ও সাবালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল বলেন, “আজকে আমার গণমিছিল ছিল। মিছিলে হঠাৎ অসুস্থ হয়ে আমার দুই কর্মী মারা গেছেন।”

মৃতরা হলেন- সদরের ছিলিমপুর চর পাকুল্লা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা জোনাব আলী এবং ছোনাট গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান।

স্বজনরা জানান, বেলা ১১টায় স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের মিছিল শুরু হয়। সেখানে প্রথমে জোনাব আলী অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অপর দিকে মিছিলটি সাবালিয়া এলাকায় পৌঁছলে জিয়াউর রহমান অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। জিয়াউরের হার্টের সমস্যা ও ডায়াবেটিক ছিল বলে জানিয়েছেন স্বজনরা। পরে দুইজনের লাশ বাড়িতে পাঠানো হয়। 

দুইজনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল।