Published : 21 Aug 2025, 12:03 PM
খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন জানান।
নিহতরা হলেন-আমেনা বেগম ও রায়হানা আক্তার।
ওসি মঈন উদ্দিন বলেন, বুধবার রাতের কোনো এক সময় বাড়িতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।