২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পর্তুগালে ই-পাসপোর্ট পাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা

২৭তম মিশন হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেছে সরকার।

শাহ মোহাম্মদ তানভীর

পর্তুগাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 11:02 PM

Updated : 13 Jul 2023, 11:02 PM

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট ব্যবস্থা চালু করেছে সরকার।

২৭তম মিশন হিসেবে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন এ কার্যক্রম উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মামুন, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, “ই-পাসপোর্ট চালু হলে শুধু ভ্রমণ ও ইমিগ্রেশনই সহজ হবে না, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। সরকার পর্যায়ক্রমে বিদেশের সব বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সুবিধা চালু করবে।”

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন বলেন, “ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।”

পরে সুরক্ষা ও সেবা বিভাগের সচিব কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্টের তালিকাভুক্তির কাগজ দেন এবং সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।