১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সেক্টর কমান্ডারস ফোরামের পরিচিতি সমাবেশ

সমাবেশে ২০২২-২৫ মেয়াদে কমিটির ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৩১ কার্যকরী সদস্যের সবাই উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে সেক্টর কমান্ডারস ফোরামের পরিচিতি সমাবেশ

অতিথিদের সঙ্গে ফোরামের উপদেষ্টামণ্ডলী এবং কার্যকরী কমিটির সদস্য-কর্মকর্তারা

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2022, 04:45 PM

Updated : 12 Sep 2022, 04:45 PM

নিজেদের নতুন কমিটির পরিচিতি সমাবেশ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখা।

রোববার নিউ ইয়র্কের উডসাইডেন ‘গুলশান টেরেস’ মিলনায়তনে এ সমাবেশে ২০২২-২৫ মেয়াদে এ কমিটির ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৩১ কার্যকরী সদস্যের সবাই উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন সংগঠনের বিদায়ী সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, পিপল অ্যান্ড টেকের প্রধান কার্য নির্বাহী আবুবকর হানিপ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, ফোবানার আউটস্ট্যান্ডিং মেম্বার জাকারিয়া চৌধুরি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া।

আরও বক্তব্য দেন বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স এর ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা খুরশেদ আনোয়ার বাবলু, সেক্টর কমান্ডারস ফোরামের উপদেষ্টা মঞ্জুর আহমেদ বীর প্রতীক, মুক্তিযোদ্ধা আবু তাহের ভূইয়া এবং অন্যতম ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন।