১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদ্রিদে প্রবাসীদের বর্ণাঢ্য বৈশাখী উৎসব

দিনব্যাপী এ সাংস্কৃতিক আয়োজন করে ‘বাংলাদেশি কমিউনিটি, মাদ্রিদ’।

বিডিনিউজ২৪

সাইফুল ইসলাম সোহেল, স্পেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 11:52 AM

Updated : 11 Sep 2026, 03:39 PM

স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব ১৪৩৩। 

রোববার বিকেল থেকে রাত পর্যন্ত লাভাপিয়েস এলাকার একটি হলরুমে দিনব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন করে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশি কমিউনিটি, মাদ্রিদ’।

অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ থেকে আসা সংগীতশিল্পী সালমা আক্তার, সাথী খান, আরিফুল ইসলাম মিঠু, প্রিয়াঙ্কা গোপ, কিশোর দাশ ও মিজান মাহমুদ রাজীব। একের পর এক গান পরিবেশন করে তারা দর্শকদের মাতিয়ে তোলেন।\

তাদের সঙ্গে গান শোনান স্থানীয় শিল্পী বিপ্লব খান, জহিরুল ইসলাম, রাতুল খান ও রুমানা আক্তার। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন খালেদা রুমি।

উপস্থিত দর্শকরা বলেন, প্রবাসের ব্যস্ত কর্মজীবনে এমন সাংস্কৃতিক আয়োজন তাদের মানসিক প্রশান্তি দেয় এবং দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান তারা।