১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রবাসীদের ডাকযোগে ভোটে নিবন্ধনের আহ্বান যুক্তরাজ্য বিএনপির

লন্ডনের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন তারা।

বিডিনিউজ২৪

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 11:53 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোটাধিকার প্রয়োগে দ্রুত নিবন্ধনের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। 

বৃহস্পতিবার লন্ডনের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন তারা। 

এতে সংগঠনটির নেতৃবৃন্দ বাংলাদেশ নির্বাচন কমিশনের ‘আউট অফ কান্ট্রি ভোটিং’ (ওসিভি) ও পোস্টাল ভোটিং সংক্রান্ত নির্দেশনা ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও যুগ্ম সম্পাদক মওদুদ আহমেদ খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

তারা জানান, দীর্ঘদিনের আন্দোলনের পর প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে নির্বাচন কমিশনের উদ্যোগ একটি ‘ঐতিহাসিক অগ্রগতি’। এবারের নির্বাচনে যারা দেশে যেতে পারবেন না, তারা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নেতারা আরও জানান, ইতোমধ্যে যুক্তরাজ্যে প্রায় আট হাজার জাতীয় পরিচয়পত্রের আবেদন জমা পড়েছে এবং পাঁচ হাজারের মতো কার্ড ইস্যুও করা হয়েছে। ভোট প্রদানের জন্য এসব কার্ড সংগ্রহ অত্যাবশ্যক। 

নির্বাচন সংক্রান্ত প্রচারণায় অংশ নিতে যুক্তরাজ্য থেকে কয়েকশ নেতা-কর্মী বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও তারা উল্লেখ করেন।