২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লন্ডনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ‘হৃদয়ে ৭১’

বিজয় দিবস উপলক্ষ্যে এ সভার আয়োজন করেন তারা।

বিডিনিউজ২৪

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 11:43 AM

Updated : 26 Aug 2026, 11:13 AM

বিজয় দিবস উপলক্ষ্যে ‘হৃদয়ে ৭১’ শিরোনামে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখা।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্তোরাঁয় এ আয়োজন করেন তারা।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জসিম ও আজিজুল আম্বিয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুক্তিযোদ্ধা খলিল কাজি।

অতিথি ছিলেন জালাল উদ্দিন, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।

সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন স্মৃতি আজাদ, মুজিবুল হক মনি ও সৈয়দ ফিরোজ গনি।

আলোচনায় আরও অংশ নেন কাজী মখলিছুর রহমান মুকুল, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বার্কিং অ্যান্ড ডাগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরি, সত্যব্রত দাশ স্বপন, সংগঠনের সহ সভাপতি কাউন্সিলার আব্দুল আজিজ তকি, আব্দুল আহাদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সারব আলী, রফিকুল উল্লাহ, জাহানারা রহমান, সৈয়দ ছুরুক আলী, আনসার আহমেদ উল্লাহ, নজরুল ইসলাম অকিব ও কামরুল আই রাসেল।