পূর্ব লন্ডনে প্রবাসী সংবাদকর্মীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা
এ আয়োজন করে ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’-এর বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা।
শনিবার পূর্ব লন্ডনের নিউহ্যাম লেজার সেন্টারে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দিলোয়ার-আক্কাস জুটি।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাজিদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের সাবেক চেয়ারম্যান রহিমা রহমান ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন।
খেলার তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সভাপতি জামাল আহমদ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, আব্দুল বাছির, শামীম আশরাফ, আব্দুল মুমিন, আলমগীর হোসেন, আব্দুল মুনিম, জাকির হোসেন, আলা উদ্দিন ও দিলোয়ার হোসেন।
