১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রুকলিনে বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্যোগে পথমেলা

মেলায় ৭০টিরও বেশি স্টল দেওয়া হয় পোশাক-খেলনা আর খাবারের। ছিল সেবামূলক পরামর্শ প্রদানের স্টলও।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 02:37 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে পথমেলা করেছে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ‘চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন’ (সিএমএমবিবিএ)।

রোববার নিউ ইয়র্কের ব্রুকলিনে ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এ আয়োজন থেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশ ও প্রবাসের কল্যাণে আত্মনিয়োগের সংকল্প করেন তারা।

মেলা উদ্বোধন করেন ফজলুল কাদের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শামসুদ্দিন আজাদ। 

শুভেচ্ছা বক্তব্য দেন স্টেট অ্যাসেম্বলিম্যান যোহরান মামদানি, সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মো. কাদের মিয়া, মোহাম্মদ ফজলুল হক, মো. জাফরউল্লাহ, ফোবানার চেয়ারপারসন শাহনেওয়াজ, নুরুল আজিম, মোহাম্মদ হানিফ এবং কাজী আজম। 

মেলায় ৭০টিরও বেশি স্টল দেওয়া হয় পোশাক-খেলনা আর খাবারের। ছিল সেবামূলক পরামর্শ প্রদানের স্টলও। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি, সাধারণ সম্পাদক মইনুল আলম বাপ্পী, মেলা কমিটির আহ্বায়ক মামুনউর রশীদ, সদস্য-সচিব আনোয়ারুল আজিম ও প্রধান সমন্বয়ক আবুল হাসান মহিউদ্দিন।