১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাতারে প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বাংলা প্রেস ক্লাব

সংগঠনটির দ্বিবার্ষিক কাউন্সিল থেকে নতুন কমিটির ঘোষণা আসে।

বিডিনিউজ২৪

আকবর হোসেন বাচ্চু, কাতার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 10:39 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

কাতারে প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘কাতার-বাংলা প্রেস ক্লাব’।

২০২৫-২৬ মেয়াদে ১৬ সদস্যের এ কমিটিতে গোলাম মাওলা হাজারি সভাপতি এবং মামুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার রাতে রাজধানী দোহায় ব্যালটের মাধ্যমে সংগঠনটির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ইউসুফ পাটোয়ারী লিংকন। নির্বাচন পর্যবেক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

কমিটির অন্যরা হলেন- জ্যেষ্ঠ সহ সভাপতি আকবর হোসেন বাচ্চু, সহ সভাপতি আমিন বেপারি, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজিব, কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন সাগর ও দপ্তর সম্পাদক শাহরিয়ার শামিম। কার্যনির্বাহী সদস্য হয়েছেন ইএম আকাশ ও ইউসুফ পাটোয়ারী লিংকন।

এছাড়া পর্যবেক্ষক সদস্যরা হলেন- মহিউদ্দিন চৌধুরী, দোলন খান, মোস্তাক আহমেদ বাপ্পি, এস আলম সবুজ, জিসান উদ্দিন ও মায়া হাওলাদার।

নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সৈয়দ আনা মিয়া, এমএম নুর, আবুল কাশেম, নরুল ইসলাম ও মাহবুবর রহমান বাবু।