২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে ঈদ

উৎসব মুখর পরিবেশে স্পেনে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রূপ চাঁদ দাশ রূপক, স্পেনের ইরুন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 05:15 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

স্পেনের সবচেয়ে বড় ঈদের জামাত হয় রাজধানী মাদ্রিদের কাসিনো পার্কে। এখানে সকাল সাড়ে সাতটা ও সাড়ে আটটায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও।

জামাত শেষে বিশ্বের সকল মানুষের জন্য শান্তি কামনা করে দোয়া করা হয়।

বন্দর নগরী বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশের বসবাস।এই শহরের শাহজালাল জামে মসজিদে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হয়।এতে যোগ দেন অনেক বাংলাদেশি।

বিলবাওয়ের ইরুনে সকাল সাড়ে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতেও প্রবাসীরা অংশ নেন।

ঈদের নামাজের পর ইরুনের মোর্শেদ আলম বলেন, ‘ঈদ এবং অনান্য উৎসবে আমরা বাংলাদেশকে মনে পড়ে। আত্মীয় স্বজন ছেড়ে প্রবাসে ঈদ করা কষ্টকর।’

মাদ্রিদের আখতারূজ্জামানের আশা, ঈদুল ফিতরের শান্তির বার্তা যেন সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

বার্সেলোনার বাংলা স্কুলের সভাপতি আওয়াল ইসলাম বলেন, ‘ঈদের উৎসবে বাংলাদেশের ছোটবেলার স্মৃতি খুব মনে পড়ে।’ 

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com