২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হন: বেবী নাজনীন

বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে স্বৈরশাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে দাবি করে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বেবী নাজনীন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 10:34 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

জাসাস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য এই কণ্ঠশিল্পী রোববার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির এক আলোচনা সভায় এই আহ্বান জানান।

বেবী নাজনীন বলেন, “প্রবাস থেকে এ ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলন রচনা করতে হবে। আর এ আন্দোলনের জন্যে বেগম খালেদা জিয়ার ডাক পাওয়া মাত্রই শহীদ জিয়ার আদর্শের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।”

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ ছাড়াও সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সহ-সভাপতি সোলায়মান ভূইয়া, বাবরউদ্দিন, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা, সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন।পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়   probash@bdnews24.com