২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে সাংবাদিকদের জন্য আ. লীগের ইফতার

লন্ডনের বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে ইফতার আয়োজন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 01:34 AM

Updated : 12 Oct 2022, 04:00 PM

বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতাও পালন করা হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান এম শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সাংবাদিকদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সাজিদুর রহমান ফারুক বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসাবে গড়ে তুলেছেন। বাংলাদেশের মানুষ হত্যা-জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি প্রত্যাখ্যান করেছে।

সভাপতি সুলতান এম শরীফ সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়াসহ বাংলাদেশের জনসাধারণকে যে স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবায়িত হচ্ছে।”

সুন্দর বাংলাদেশ গড়ায় অতীতের মতো যুক্তরাজ্য আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইফতার মাহফিলে সাংবাদিকরা ছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে জালাল উদ্দিন, আনোয়ারুজ্জামান চৌধুরী, জমাল খান, সেলিম খান ও হরমুজ আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়   probash@bdnews24.com