২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নজরুলের ‘সঞ্চিতা’র ইংরেজি অনুবাদ

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ সঞ্চিতার একটি ইংরেজি অনুবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ‘আউটস্কার্টস প্রেস’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 12:19 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

সঞ্চিতার কবিতাগুলো অনুবাদ করেছেন টেক্সাসের হিউস্টন প্রবাসী বাংলাদেশি লেখক অধ্যাপক মুস্তফা মুনির।

অনলাইনে কেনাকাটার জনপ্রিয় ওয়েবসাইট অ্যামাজন ডটকমেও বইটি পাওয়া যাচ্ছে।

১৯২৫ সালে প্রকাশিত সঞ্চিতাকে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়। প্রেম ও সাম্যের কবি নজরুলের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতাটি এ গ্রন্থেই সঙ্কলিত হয়েছে।

মুস্তফা মুনির বলেন, “যারা নজরুল সাহিত্য নিয়ে গবেষণা করছেন এবং যারা কলেজ ও ইউনিভার্সিটিতে সাহিত্যে লেখাপড়া করছেন, এ অনুবাদ থেকে তারা উপকৃত হবেন।”

নজরুলের দুটি বিখ্যাত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ ও ‘সিন্ধু হিন্দোল’ এরও ইংরেজি অনুবাদ করেছেন অধ্যাপক মুনির। তিনি নিজেও কবিতা ও ছোট গল্প লেখেন।

যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল লাইব্রেরি অব পোয়েট্রি’ থেকে ‘দ্য সাইলেন্ট জার্নি’ নামে তার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তোর ডিগ্রি নেওয়ার পর সুইডেনের উপসালা ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জর্জ মেসন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন মুস্তফা মুনির। বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন।

অবসরের পর হিউস্টনে বসবাসকারী এই বাংলাদেশি লেখক স্মৃতিকথা ও অনুবাদের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন।