সিঙ্গাপুরে রথযাত্রা
প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সম্প্রতি সিঙ্গাপুরের ইউ চু কাং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
‘বাংলাদেশি কৃষ্ণ ভাবনামৃত সংঘ গৌরাঙ্গ সেন্টার’র এই রথযাত্রা উপলক্ষে আধা দিন ধরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে সিঙ্গাপুর শ্রী হরিনাম সোসাইটি ও গীতা রিডিং সোসাইটি।
২১ জুন রোববার দুপুরের পর থেকেই সিঙ্গাপুরের বাংলাদেশি কৃষ্ণ ভক্তরা পরিবারের সদস্যদের নিয়ে আসতে শুরু করেন স্টেডিয়ামে। বেলা ৩টায় হরিনাম সংকীর্তনের মাধ্যমে শুরু হয় মূল কমর্সূচি। বিকেলে হয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও শুভদ্রা মহারাণীর আরতি। আর পৌনে ৫টায় শুরু হয় রথযাত্রা।
রাত ৮টায় প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয় কর্মসূচি।
