২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস-বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি

ফ্রান্সের প্যারিসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ক্লাবে নতুন কমিটি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 11:25 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

শুক্রবার শহরের একটি রেস্তোরাঁয় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীদের সাধারণ সভা শেষে ২০১৫-২০১৬ সালের জন্য ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়।

এনটিভি ও নবকণ্ঠের প্রতিনিধি আবু তাহির সভাপতি এবং মিলেনিয়াম টিভি, বাংলা কাগজ ও শ্যামল সিলেটের প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল সাধারণ সম্পাদক হয়েছেন।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন লুৎফুর রহমান বাবু (বাংলা টিভি, বাংলা কাগজ), সহ-সভাপতি দেলোয়ার হোসেন সেলিম (জালালাবাদ), সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালিক হিমু (এসএ টিভি, প্যারিস বার্তা), সহ-সাধারণ সম্পাদক সৈয়দ সাহিল (চ্যানেল আই, জিবি নিউজ), কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখনজি (এশিয়ান টিভি),  প্রচার সম্পাদক নয়ন মামুন (গাজী টিভি, নবকণ্ঠ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দুলন মাহমুদ।

সদস্যরা হলেন- ফরিদ আহমদ পাটুয়ারী রনি (বাংলার আলো), সেলিম চৌধুরী (সিলেটের আলাপ), মিজানুর রহমান সোহেল (শেখ নিউজ), খন্দকার জামিল আবেদ, মাজহারুল ইসলাম ও জুনেদ ফারহান (মানব ঠিকানা)।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com