২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার অনন্ত হত্যার বিচার দাবিতে নিউ ইয়র্কে মানববন্ধন

বাংলাদেশে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের প্রতিবাদে নিউ ইয়র্কে মানববন্ধন করেছেন প্রবাসীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 10:41 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

মঙ্গলবার রাতে জ্যাকসন হাইটসে এই কর্মসূচি থেকে খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার উদ্যোগে এই মানববন্ধনে সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশিরা অংশ নেন।  

মানববন্ধনের পর এক সমাবেশে সাম্প্রতিক সময়ে খুন হওয়া অভিজিৎ রায়সহ অন্য ব্লগারদের স্মরণ করে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ‘রহস্যজনক’ আচরণে ধর্মীয় চরমপন্থিরা আস্কারা পাচ্ছে।

সাংস্কৃতিক জোটের সভাপতি মিথুন আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্ল্যা, সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক ও নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নাসির আলী খান পল, সাংবাদিক নিনি ওয়াহেদ, আকবর হায়দার কিরণ, মিনহাজ আহমেদ, মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্র নিউ ইয়র্কের পরিচালক মাহফুজা হাসান, শাহদাৎ হোসেন, গণজাগরণ মঞ্চের গোপাল স্যানাল প্রমুখ।