২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশনারা, টিউলিপ, রূপাকে অভিনন্দন যুক্তরাষ্ট্র প্রবাসীদের

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন নারীর বিজয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 10:54 AM

Updated : 22 Aug 2022, 12:14 PM

অসাধারণ এই বিজয়ে তিন আইনপ্রণেতাকে অভিনন্দিত করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেনসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, রূপা হক ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক বিজয়ী হন।

এবারের নির্বাচনে জয়ের মধ্য দিয়ে কনজারভেটিভ পার্টির ক্ষমতা ধরে রাখা নিশ্চিত করলেও বিরোধী দল লেবার পার্টির টিকেটে বিজয়ী হয়েছেন তিন বাঙালি কন্যা।

শুক্রবার নির্বাচনের ফল ঘোষণার পর পৃথক পৃথক বিবৃতিতে তাদের অভিনন্দন জানান যুক্তরাষ্ট্র প্রবাসীরা। তারা এই বিজয়কে দেখছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাঙালির উত্থানের অবিস্মরণীয় ঘটনা হিসাবে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন ছাড়াও ব্রিটিশ পার্লামেন্টের তিন নবনির্বাচিত সদস্যকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এম এ বাতিন, সদস্য সচিব মশিউল আলম জগলু, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বিজ্ঞানী, মুক্তিযোদ্ধা এবং রাজনীতিক নূরন্নবী, রাজনীতিক প্রদীপ রঞ্জন কর, নূরনবী কমান্ডার, জাকারিয়া চৌধুরী, কাদের মিয়া, লেখক বেলাল বেগ, সাংবাদিক ও লেখক শিব্বীর আহমেদ,  সমাজকর্মী শিতাংশু গুহ, কবি জুনায়েদ আকতার, কম্যুনিটি লিডার আতিকুর রহমান প্রমুখ।

পুরনো খবর:

সংসদীয় গণতন্ত্রের সূতিকাগারে বাঙালির ‘তিনকন্যা’