২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ট্রিয়ালে বিজয় দিবস উদযাপিত

কানাডায় আওয়ামী লীগ কুইবেক শাখা মন্ট্রিয়ালে বিজয় দিবস উদযাপন করেছে এক আলোচনা সভার মধ্য দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সদেরা সুজন কানাডার মন্ট্রিয়াল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 04:43 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

বাংলাদেশ আওয়ামী লীগ কুইবেক শাখা মঙ্গলবার মন্ট্রিয়ালের একটি রেস্তোরাঁয় মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। কুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সী বশীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেইনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কানাডা শাখার সাধারণ সম্পাদক দিদার মাহমুদ ভূঁইয়া, আবুল কাসেম, হাজী মাসুদুর রহমান, নূরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ কানাডা শাখার সাধারণ সম্পাদক সাজেদা হোসেন।

যুদ্ধাপরাধীদের ন্যায় বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অবশিষ্ট যুদ্ধাপরাধীদের বিচারের রায় তরান্বিত করার দাবি জানিয়ে মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মতিন মিয়া, মাসুদ সিদ্দিকী, আলমগীর আকলাকুর, হারুন খান, সাহাদত জিতু, মুক্তিযোদ্ধা রশীদ খান, মুক্তিযোদ্ধা বিমলেন্দু রায়, মজ্ঞুরুল হাসান চৌধুরী, অহিদুজ্জামান ভূইয়া, শাহাজান ভূইয়া, মোঃ ইয়াকুব, শহীদ রহমান, মোজাফ্ফর আহমেদ. রনজিৎ মজুমদার, আ.শ. ম ইমাইল, মুজিবুর রহমান, ওসমান হায়দার বাচ্চু, রতন মজুমদার, শাহ মোহাম্মহ ফায়েক, মোহাম্মদ রাসেল, ইউসূফ তাকি, সাহাদত জিতু, হারুন খান ও শরীফ আহমেদ প্র্রমুখ।

বক্তারা আলোচনা করার সময় বলেন, ২০১৫ সালের বিজয় দিবসে দেশবাসী শান্তি নিঃশ্বাস নিচ্ছে কারণ, ৪৪ বছর পর যুদ্ধাপরাধীদের বিচারের শাস্তি দিয়ে দেশ কলঙ্কমুক্ত হয়েছে। শহীদদের আত্মা কিছুটা হলেও শান্তি পাচ্ছে। শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল বিশ্ব মানচিত্রে একটি রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছিলো। আর তার ধারাবাহিকতায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের মডেল।

মন্ট্রিয়াল প্রবাসী বেশ কয়েকজন বিএনপি দলীয় সমর্থক নেতা কর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন এই সভায়।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com