২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে দেশে বিজয় দিবস উদযাপিত 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 05:51 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

ডেনমার্ক

রাজধানী কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপিত হয়েছে। এই বছরই ডেনমার্কে বাংলাদেশের দূতাবাস কার্যক্রম শুরু করেছে।

বুধবার বিকাল ৩টায় জাতীয় সঙ্গীতে অনুষ্ঠান শুরু হয়। এরপর বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব ও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাষ্ট্রদূত এম. মুহিত সৌজন্য মহান বিজয় দিবসের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে সব শহীদদের কথা স্মরণ করেন। তিনি বলেন, “আজ বাংলাদেশ সৃষ্টি  না হলে এমন দিনে আমরা সবাই বসে বাংলাদেশের কথা বলতে পারতাম না। প্রবাসের প্রত্যেক  বাঙালি বাংলাদেশের প্রতিনিধি।  আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করতে হবে।”

এসময় প্রবাসী বাঙালিদের মাধ্যে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন, সাধরণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া, তাইফুর রহমান ভুইয়া, শাহবুদ্দিন ভুইয়া,রুহুল আমিন কাজল , ইকবাল হোসেন মিঠু , আ ন ম আরিফ খালেক, জামাল আহমেদ, সাব্বির আহমেদ, সামি দাস, মঞ্জুর আহমেদ লিমন, মোতালেব  ভুইয়া, আমির হোসেন, রেজাউল করিম, ফাহমিদ আল মাহিদ, রেজাউল হক, রাশেদুল হাসান রুবেল, রবিন সায়ীদ, মাসুদ রানা, কবির হোসেন, শেখ কামালসহ আরও অনেকে।

পর্তুগাল

লিসবনে বৃ্হত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ৷ সংগঠনের সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্হানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব শহীদুল ইসলাম, ফেনী ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী, নরসিংদী জেলার  এডিসি জসিম উদ্দন এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক মঞ্জুরুল করিম পলাশ৷

শুভেচ্ছা বক্তব্য রাখেন সচিব শহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জনাব সোহেল চৌধুরী, এডিসি জনাব জসিম উদ্দন, সাংবাদিক জনাব মঞ্জুরুল করিম পলাশ,সংগঠনের উপদেষ্ঠা জনাব নূর নবী, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের বাপ্পী, প্রচার সম্পাদক রনী মোহাম্মদ, সম্পাদক মনজুর হোসাইন জিন্নাহ, বাংলা টিভির লিসবন প্রতিনিধি জনাব সেলিম উদ্দিন, বিশিষ্ঠ কমিউনিটি ব্যাক্তিত্ব শাহাদাত হোসেন সহ প্রমুখ৷

বক্তারা অনুষ্ঠানে মহান বিজয় দিবস মুল্যায়ন এবং বীর শহীদদের আত্মত্যাগ নিয়ে আলোচনায় বলেন,  ৯ মাস

সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর রক্তের বিনিময়ে এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাদেশের মানুষ ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য।

সভায় আরও উপস্হিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা জনাব রানা তাসলিম উদ্দিনসহ পর্তুগাল সফররত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মাসুদ (দৌলতদিয়া), সেলিম চৌধুরী (মনপুরা,মনিরুল জামান (তালতলী ),সাইফুল ইসলাম দীরু (মনরহদী), সামছু উদ্দিন কালু (লাঙ্গল কোট), চৌধুরী কামরুল হাসান (ইটনা), আমিরুল ইসলাম (বীরগঞ্জ), জাহাঙ্গীর আলম (সদর বি. বাড়ীয়া), হাবীবুর রহমান চাঁদ (জামালপুর)  এবং ভাইস চেয়ারম্যান এমদাদুল হক (ঝালকাঠি),তাজবীরুল ইসলাম (সদর গোপালগঞ্জ), মিসেস আকলিমা খাতুন (চৌগাছা ), শামছুন নাহার (কাশিয়ানী ), রাবেয়া ইসলাম ডলী (গৌরিপুর), বৃ্হত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন অব পর্তুগালের আমিনুর রাহুমান ভূঁঞা, তানবীর তুরাজ, মনির হোসেন, রসি,মোহাম্মদ সৌরভ, মোহাম্মদ তন্ময়, মহিন উদ্দিন সহ সংগঠনের নেত্রীবৃন্দসহ পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা।

ফিলিপাইন

বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে ম্যানিলায়। ১৬ ডিসেম্বর সকাল ১০ টায়  ম্যানিলার বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনায় রাষ্ট্রদূত মেজর জেনারেল জন গোমেজ (অব.) এবং জনাব প্রবাশ লামারং স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় স্মরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তান সকল মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা।

ফিলিপাইনে বাংলাদেশি প্রবাসীরা এই অনুষ্ঠানে যোগ দেন। 

নেদারল্যান্ডস

ডেন হাগের (দি হেগ) বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা।

বিজয় দিবস পালনের শুরুতেই জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধে শহীদদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ রাষ্ট্রদূত  শেখ মুহাম্মাদ বেলাল, নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি মাইদ ফারুক, সহ-সভাপতি জাকিরুল হক টিপু এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ খান।

বক্তারা শুরুতেই বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ত্রিশ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

রাষ্ট্রদূত শেখ মুহাম্মাদ বেলাল প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, “দেশে বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি বলেই আজকে আমরা এখানে স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com