যুক্তরাজ্য যুব ইউনিয়নের নেতৃত্বে ইফতেখার-মঞ্জরী
কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ যুব ইউনিয়নের যুক্তরাজ্য শাখার নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
নতুন কমিটিতে সভাপতির দায়িত্বে এসেছেন ইফতেখারুল হক পপলু। এছাড়া নাসরিন আহমেদ মঞ্জরী সাধারণ সম্পাদক এবং সুশান্ত দাস সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
‘সাম্য-শান্তি-প্রগতির সংগ্রামে জেগে ওঠো সাহসী যৌবন’ শ্লোগান নিয়ে গত ১১ নভেম্বর পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে যুব ইউনিয়নের যুক্তরাজ্য শাখার কাউন্সিল হয়।
কাউন্সিল অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব গৃহীত হয়।
যুব ইউনিয়ন যুক্তরাজ্য শাখার বিদায়ী সভাপতি জোবাইদা নাসরিন কনার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে কমিটির প্রতিবেদন তুলে ধরেন বিদায়ী সাধারণ সম্পাদক শাহরিয়ার বিন আলী।
প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন কাউন্সিলররা। ‘সাম্রাজ্যবাদ-সাম্প্রদায়িকতা-বর্ণবাদবিরোধী’ আন্দোলন এবং যুবকদের কাজের অধিকারের আন্দোলনে যুক্তরাজ্য প্রবাসী তরুণ-যুবাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
নতুন কার্যনির্বাহী কমিটিতে দায়িত্বে আসা অন্যরা হলেন- সহ-সভাপতি পুষ্পিতা গুপ্তা, মনজুর রহমান নওশাদ ও নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক খালিদ হোসেন টুটুল, কোষাধ্যক্ষ তানবির ইলিয়াস মাহমুদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খান, তথ্য-গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক ফরিদ রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক মাহমুদ রহমান ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক শারমিন জান্নাত ভুটটো, সমাজকল্যাণ সম্পাদক অদ্বৈত দাস, ক্রীড়া সম্পাদক পালাশ সরকার।
কমিটিতে সদস্য হিসেবে আছেন সদস্য জোবাইদা নাসরিন কনা, শাহরিয়ার বিন আলী, শামসুল আলম খান শাহিন, মাহবুবুর রহমান কল্যান, শিব শঙ্কর সাহা, আহসান হাবিব সোহেল, পীযুষ কুরী, রওশন আরা আলী ইমন, শামিমা নাসরিন, দিবাকর মল্লিক ও তাজুল ইসলাম।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
