রানি এলিজাবেথের অভ্যর্থনা অনুষ্ঠানে নাহাস পাশা
সৈয়দ নাহাস পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লন্ডন প্রতিনিধি।
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের যুক্তরাজ্য প্রতিনিধি, সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক সৈয়দ নাহাস পাশা।
২৭ অক্টোবর লন্ডনের সেইন্ট জেমস প্যালেসে কমনওয়েলথ সংগঠনগুলোর প্রতিনিধিদের জন্য এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন রানি এলিজাবেথ।
সাধারণত কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনের আগে রানি কমনওয়েলথ সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন।
আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ভূমধ্যসাগরীয় দেশ মাল্টায় সরকার প্রধানদের ওই সম্মেলন হবে। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রানি ও তার স্বামী প্রিন্স ফিলিপস। দুই বছর পরপর এই সম্মেলন হয়ে থাকে।
রানির অভ্যর্থনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের কমনওয়েলথ সংগঠনগুলোর প্রতিনিধিরা ছাড়াও প্রিন্স চার্লস, ফরেন অফিস মিনিস্টার হিউগো সোয়্যার, কয়েকটি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।
সাংবাদিক সৈয়দ নাহাস পাশার কাছ থেকে রানি এলিজাবেথ ও প্রিন্স চার্লসের ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির সফলতার কথা আগ্রহ সহকারে শোনেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
