২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধা রফিকুলের মৃত্যু

যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা রফিকুল আলম মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 06:21 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

নিউইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি আলহাজ্ব আবুল হাশেম জানিয়েছেন, রফিকুল আলম হৃদরোগে ভুগছিলেন। ২৯ অক্টোবর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

কয়েক সপ্তাহ আগেও এই মুক্তিযোদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হাশেম বলেন, “বাংলাদেশ মুসলিম সেন্টারে শুক্রবার বাদ জুমা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাতে তার লাশ চট্টগ্রামে পাঠানো হবে।”

সন্দ্বীপের হরিশপুরের বাসিন্দা মরহুম আলী আকবর সুকানীর ছেলে রফিকুল আলম দুই দশক ধরে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ২৬৯ নম্বর দাহিল রোডের বাসায় থাকতেন।

এদিকে গত ১৭ অক্টোবর ফ্লোরিডার সেবরিং সিটির একটি গ্যাস স্টেশনে কর্মরত অবস্থায় ডাকাতের গুলিতে নিহত হয়েছেন আরেক মুক্তিযোদ্ধা মোশতাক আহমেদ (৬১)।

যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরনবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রফিকুল আলমের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com