২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির কাতার শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনোয়ার হোসেন মামুন, কাতারের দোহা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 04:20 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

মঙ্গলবার রাজধানী দোহার নাজমা রমনা রেস্তোরাঁয় জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। এ উপলক্ষে সংগঠনটির কাতার শাখার সভাপতি শরিফুল হক সাজুর সভাপতিত্বে এক আলোচনা সভা হয় একই স্থানে। 

শরিফুল হক সাজু তার বক্তব্যে বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মসূচি সফলভাবে পালন করে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে।” 

একটি নিরপেক্ষ সরকারের অধীনে শীঘ্রই নির্বাচনের দাবিও তোলেন তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কাতার শাখার ভারপাপ্ত সভাপতি পেয়ার মোহাম্মদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাতার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক, আবু হানিফ মাসুদ, আল্লাউদ্দিন ভূঁইয়া, মোঃ সালেম, ইকবাল হোসেন মিন্টু, আব্বাস উদ্দিন, ফারুক আহমেদ খান, আমিনুল ইসলাম সুমন, কামাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, রেযাউল করিম রেজু, রাজীব হাইদার মান্না, নুরুল ইসলাম মুমিন, জাফর আহমেদ লস্কর, আনোয়ার হোসেন সাজু, শামীম চৌধুরী, মেজবাউদ্দিন বাবলা প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com