২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তধারার রজত জয়ন্তীতে ওবামার অভিনন্দন

নিউ ইয়র্কভিত্তিক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশনের রজত জয়ন্তীতে সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 01:11 AM

Updated : 25 Apr 2022, 02:03 PM

ওবামার ব্যক্তিগত স্বাক্ষর সম্বলিত হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে প্রেসিডেন্ট ওবামা এ অভিনন্দন জানান।

চিঠিতে ওবামা বলেন, আমেরিকায় ইতিহাস শুধু রাষ্ট্রপতি বা জেনারেলরাই রচনা করেন না। সাধারণ মানুষ যখন একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে তাদের ও ভবিষ্যত প্রজন্মের স্বপ্ন পূরণ ও এক উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে একযোগে কাজ করে তখন তারাও পরিবর্তন নিয়ে আসে। 

এক উন্নত আমেরিকা গড়তে মুক্তধারার কাজের প্রশংসাও করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

“নিজের কাজের ভেতর দিয়ে যে সাফল্য আপনারা অর্জন করেছেন, আমার আশা আপনারা তার জন্য গর্বিত।”

নিউ ইয়র্কভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তধারা’ ২৫ বছর ধরে উত্তর আমেরিকার বাংলা ভাষা-ভাষীদের মধ্যে বাংলা ভাষা,সাহিত্য ও সংস্কৃতির প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com