ডেনমার্কে দুর্গাপূজা উদযাপিত
পশ্চিম ইউরোপের দেশ ডেনমার্কে বাঙালি হিন্দুধর্মাবলম্বীরা উদযাপন করেছে তাদের সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গাপূজা।
প্রবাসী বাঙালি হিন্দু ধর্মালম্বীরা ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন শহরের রসকিল্ড ভেইয়ে আয়োজন করে শারদীয় দূর্গাপূজার।সুইডেনের মালমো শহর থেকেও এই পূজায় যোগ দিয়েছেন অনেক প্রবাসী।
কোপেনহেগেনের ‘বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন’ আয়োজন করে এই দুর্গাপূজার। আয়োজনের মধ্যে ছিল শাস্ত্রীয়মতে পূজার্চনা, অঞ্জলি, আরতি নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণ।
শারদীয় দুর্গোৎসবের মঞ্চসজ্জা ছিল বেশ চোখে পড়ার মতো। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু ও কিশোর-কিশোরীদের নৃত্য পরিবেশনা ছিল বিশেষ আয়োজনের অংশ।
সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়াসহ আওয়ামী লীগের ফাহমিদ আল মাহিদ, আবু সাইদ রবিন, হিল্লোল বড়ুয়া প্রমুখ।
‘বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন’ ২০১২ সাল থেকে কোপেনহেগেন শহরে দুর্গাপূজার আয়োজন করে আসছে। এই আয়োজনে বিশেষ ভূমিকায় ছিলেন সুশান্ত দে, ননী গোপাল দাশ, সুভাষ ঘোষ, টিকলু দাশ, হরেন্দ্র নাথ ঘোষ, সামি দাস ও দীপঙ্কর পাল প্রমুখ।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
