২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে পূজায় গান গাইলেন রুনা লায়লা

সিঙ্গাপুরে একটি পূজামণ্ডপে গান গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হোসেন মোঃ আল আমিন, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 09:31 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুরের বিটি রোডে ‘বাংলা ইউনিভার্সাল সোসাইটি’ আয়োজিত সার্বজনীন শারদীয় দুর্গাপূজায় সংগীত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কন্ঠশিল্পী রুনা লায়লা।

শুরুতেই গান গেয়ে শোনান ‘চ্যানেল আই সেরা কন্ঠ’ বৃষ্টি মুৎসুদ্দি। রাত আটটায় মঞ্চে ওঠেন উপমহাদেশের খ্যাতিমান কন্ঠশিল্পী রুনা লায়লা। ‘প্রতিদিন তোমায় দেখে সূর্য ’, দেশাত্ববোধক এই গান দিয়ে শুরু করেন তিনি। তারপর রুনা লায়লা ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’, ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী’, ‘মেরা বাবু সেলসাবিলা মেয়তো নাচুঙ্গি’ এবং ‘ও লাল মেরি পাত’সহ তার জনপ্রিয় গানগুলো এক এক করে গেয়ে শুনান। এসময় হাজারও দর্শক শিল্পীর সাথে কন্ঠমেলান ও নেচে ওঠেন।

Image
সিঙ্গাপুরে বিটি রোডের পূজা মণ্ডপে গান গাইছেন রুনা লায়লা

সিঙ্গাপুরে বিটি রোডের পূজা মণ্ডপে গান গাইছেন রুনা লায়লা

Image
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহবুব উজ জামান, মো. নাসিরুল ইসলাম মনি এবং মো.সাহিদুজ্জামান

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহবুব উজ জামান, মো. নাসিরুল ইসলাম মনি এবং মো.সাহিদুজ্জামান

রুনা লায়লার গান শোনার জন্য পূজামণ্ডপে কলকাতার বাঙ্গালি প্রবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

বাংলা ইউনিভার্সাল সোসাইটি আয়োজিত পূজার অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। পররাষ্ট্রমন্ত্রীকে ফুলের মালা ও শাল দিয়ে বরণ করে নেন  সংগঠনটির সভাপতি রণজিৎ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক নিমাই লাল দাস।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, “আজ এখানে এসে মনে হচ্ছে  বাংলাদেশের দিনাজপুরেই আছি।”

পররাষ্ট্রমন্ত্রী বড় পরিসরে পূজা আয়োজনের জন্য প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি গড়ে তোলার জন্য কাজ করেছেন। আমাদের সংবিধানেও সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে।”

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলের তার স্ত্রী।আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামান এবং দূতাবাসের কাউন্সিলর সামিয়া হালিম, মো. নুর নবী, আয়েশা হক, সাব্বির আহমেদ, মো. ফারুখ হোসেন, আয়শা সিদ্দীকা শেলী।

আরও উপস্থিত ছিলেন ‘সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’র সভাপতি মো. সাহিদুজ্জামান, সিঙ্গাপুর বাংলাদেশ বিজনেস চেম্বারের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম মনি, যুগ্ম সম্পাদক আহমেদ আলী খান ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, আজাহারুল ইসলাম, মো. সামসুর রহমান ফিলিপ, আসাদ মামুন প্রমুখ।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com