২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন প্রবাসীদের ঈদ

স্পেনে আজ উদযাপিত হয়েছে ঈদুল আযহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রূপ চাঁদ দাশ রূপক, স্পেনের ইরুন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 08:22 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

স্পেনের রাজধানী  মাদ্রিদ  কাসিনো পার্কে সবচেয়ে  বড় ঈদের  জামাত  অনুষ্ঠিত  হয়।

স্পেনের বন্দর  নগরী বার্সেলোনায় শাহজালাল  জামে মসজিদে তিনটি  ঈদের জামাত  অনুষ্ঠিত হয়। এই মসজিদে প্রবাসী  বাংলাদেশিরা  ছাড়াও  বিভিন্ন দেশের  মুসলমানরা অংশগ্রহণ করেন।

স্পেনের  শান্তা কলোমায় বাংলাদেশিদের উদ্যোগে একটি ইনডোর ষ্টেডিয়ামে ঈদের  জামাত  হয়েছে। এতে বিশ্বে সবার   শান্তি  কামনা  করে দোয়া করা হয়।

স্পেনের  ইরুনে  বিদাশোয়া নদীর  তীরে  অনুষ্ঠিত  হয় ঈদের  জামাত ।এখানে  প্রবাসী  বাংলাদেশি ছাড়াও  বিভিন্ন  দেশের  অভিবাসীরা ঈদের নামাজ পড়েছেন।

 ঈদের জামাত  শেষ করে  আবদুল  মালেক  বলেন, “ আত্মত্যাগের মহিমান্বিত  ঈদুল  আযহা থেকে  শিক্ষা নিয়ে আমাদের জীবন  গড়ে তোলা  উচিত ।”

বার্সেলোনার বখতিয়ার  রহমান  বলেন,  “ ঈদুল আযহা  প্রবাসে উদযাপন  করলে  দেশের  কথা  খুব  মনে পড়ে। দেশের  আত্মীস্বজন ছেড়ে  ঈদ করা অনেক  কষ্টের।”

এ ছাড়া  স্পেনের  অনান্য শহরেও ঈদুল  আযহা  উদযাপন  করছে  প্রবাসী  বাংলাদেশিরা।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com