২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ মহসিন আলী স্মরণে টরন্টোতে শোকসভা

সৈয়দ মহসিন আলী স্মরণে কানাডার টরেন্টোতে শোকসভা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সদেরা সুজন, কানাডার মন্ট্রিয়াল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 07:57 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

রবিবার কানাডা ও অন্টারিও আওয়ামী লীগের আয়োজনে এই শোকসভায় সভাপতিত্ব করেন কানাডা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আব্দুল গাফফার।

শুরুতেই সৈয়দ মহসিন আলীর  স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি  সুকমল রায় স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “মহসিন আলী ছিলেন সাধারণ মানুষের নেতা।”

সাবেক ছাত্রনেতা রজত পাল বলেন, “নেতা আছে  আরও আসবে ভবিষ্যতে কিন্তু,  আরেকজন মহসিন আলী আসবেন না।”

সুশীতল সিংহ চৌধুরী বলেন, “মহসিন আলী ছিলেন আপাদমস্তক জননেতা,  তিনি মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করতেন,  ধর্মীয় পরিচয়ে না।”

কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান প্রিন্স বলেন, “ দেশ একজন মুক্তিযোদ্ধা,  জননেতা আর একজন ভালো মানুষকে হারিয়েছে, আমি একজন সতীর্থকে হারালাম “

সভাপতির বক্তব্যে সৈয়দ আব্দুল গাফফার বলেন, “ তার অনেকগুলি বিষয় ছিল চোখে পড়ার মতো এবং তিনি ছিলেন একজন সৎ মানুষ।”

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com