২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে নাদিয়া হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ 

চট্রগ্রামের সন্দ্বীপে স্কুলছাত্রী  সুমাইয়া ইসলাম নাদিয়া হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কাতারে প্রতিবাদ সভা করেছে একদল প্রবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 10:48 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বৃহস্পতিবার আলখোরে শহরে কাতারের সন্দ্বীপ প্রবাসী কল্যাণ সমবায় সমিতির আয়োজনে  এ প্রতিবাদ সভা  হয় রটোনা রেস্তোঁরায়। সভায় এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

সন্দ্বীপের রহমতপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পিতৃহীনা নাদিয়া গত রোববার স্কুলে যাওয়ার পথে অপহৃত হন। পরদিন দুপুরে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখা হয় বলে স্থানীয়দের অভিযোগ।

সভায় সংগঠনটির সভাপতি আবদুল মান্নান বলেন, ‘পুলিশ প্রশাসন, সন্দ্বীপের সাংসদ, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের কাছে এই হত্যকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানাই। রাজনৈতিক বা ব্যাক্তি স্বার্থে নয় মানবতার স্বার্থে আমরা জড়িতদের যথাযথ শাস্তি চাই।’

আর সন্দ্বীপ ইয়াং সোসাইটির সভাপতি আনোয়ার হোসেন মামুন বলেন,  ‘নাদিয়া হত্যার সুষ্ঠু বিচার চাই।  নির্মম এই  হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রবাস থেকে।’ 

এছাড়াও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সহসভাপতি মোঃ জুয়েল, আকবর হোসেন, জহির উদ্দিন,  নুরুজামান, সন্দ্বীপ ইয়াং সোসাইটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন লাবলু,  কামরুজামান, শাহরিয়ার রাজিব,মহিউদ্দিন চৌধুরী, আব্দুর রহিম রুবেল প্রমুখ।   

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com