২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধারা ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীকে

রবিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আমেরিকা কমান্ড আয়োজিত এক সভায় প্রবাসী মুক্তিযোদ্ধারা ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 09:35 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

সভায় মুক্তিযোদ্ধাদের জন্যে আবাসনের ব্যবস্থা এবং সম্মানীভাতা দ্বিগুণ করাসহ অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানোরও প্রস্তাব গ্রহণ করা হয়।

যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরীর এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান মোর্শেদ খান জানান, ‘মুক্তিযোদ্ধাদের জন্যে পরিচয়পত্র দেওয়ার একটি উদ্যোগ আছে। শীঘ্রই সরকারীভাবে এ ব্যাপারে একটি প্রজ্ঞাপণ জারি করা হবে।'

‘বঙ্গবন্ধু-বাংলাদেশ এবং প্রবাস-প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনায় মুক্তিযোদ্ধাদের স্মৃতি নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার বড় একটি মাধ্যম হতে পারে বলে মত প্রকাশ করেন শহীদ পরিবারের সন্তান ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ফাহিম রেজা নূর।

যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ড. বাতেনের সঞ্চালনে এ সমাবেশে অতিথি ছিলেন সাবেক কমান্ডার নূরনবী, মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, ড. প্রদীপ কর, শরাফ সরকার, খোরশেদ আনোয়ার বাবলু প্রমুখ।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com