সিঙ্গাপুরে রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যা
সিঙ্গাপুরের হয়ে গেল শিল্পী অণিমা রায়ের রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যা ‘তোমার বিরহে’।
শনিবার পার্ক রয়্যাল হোটেলে অনুষ্ঠেয় একক এই সঙ্গীতসন্ধ্যার আয়োজন করে সিঙ্গাপুরের শহিদ গ্রুপ ।
অণিমা রায় অনুষ্ঠান শুরু করেন দেশাত্মবোধক গান ‘ও আমার দেশের মাটি তোমার পড়ে ঠেকাই মাথা’ গেয়ে। এরপর তিনি একে একে গেয়ে শোনান ‘ তোমায় গান শোনাব’, ‘আজ জোৎস্না রাতে সবাই গেছে বনে’, ‘এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না’, ‘আমি কান পেতে রই’সহ বেশ কিছু গান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনার মাহবুব উজ জামান।তিনি বলেন, প্রবাসে একক সংগীতের আয়োজন করা মোটেও সহজ কাজ না তাই আয়োজকদের ধন্যবাদ দিতেই হয়। অনুষ্ঠানে পশ্চিম বাংলার বাঙালিদের উপস্থিতির কথা তুলে ধরে বলেন, ‘এতে করে দুই পারের বাঙালিদের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন আরও দৃঢ় হবে।’
অনুষ্ঠানের শেষে শিল্পী অণিমা রায়ের অ্যালবাম ‘তোমার বিরহে’র মোড়ক উন্মোচন করা হয়।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
