২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে শোক সভা

রবিবার পশ্চিম লন্ডনের রয়্যাল ওকে আওয়ামীলীগ ওয়েষ্ট লন্ডন শাখা ২১ অগাস্ট গ্রেনেড হামলা, আহসান উল্লাহ মাষ্টার ও শাহ এম এস কিবরিয়াসহ সকল হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দোয়া ও শোক সভার আয়োজন করে৷

আবু সুফিয়ান

যুক্তরাজ্যের লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 09:36 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

সভার শুরুতে নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়৷ উপস্থিত  সকলকে ধন্যবাদ দিয়ে  উস্তার আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান৷

প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী  বলেন, “একুশে অগাস্ট ছিল ১৫ই অগাস্টের  ধারাবাহিকতা ৷ ১৫ই অগাস্টের পর নিশবার জন নেত্রী শেখ হাসিনার উপর উনিশবার হামলা  করা হয়৷ কিন্তু  আল্লাহর রহমতে তিনি  বেঁচে যান৷”  তিনি ২১ অগাস্টের নিহতদের রূহের শান্তি কামনা করেন৷

কমিটির সদস্য আব্দুল মোতালিব বলেন, “যারা ২১ অগাস্ট ঘটিয়েছে  তারা দেশের উন্নয়ন  চায়নি।”

আশরাফ উদ্দীন তার বক্তব্যে ২১ অগাস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে বলেন, “এই সমস্ত  সন্ত্রাসীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান  করতে হবে৷”

সভার সমাপনী বক্তব্য রাখেন সভাপতি উস্তর আলী ৷

এছাড়াও বক্তব্য রাখেন শামছুদ্দীন খান, তারাউল ইসলাম, আব্দুল হাফিজ খান প্রমুখ।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com