২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাজউদ্দিন ছিলেন মুক্তিযুদ্ধের লাইটহাউজ’

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ৮৮তম জন্মদিনে নিউ ইর্য়ক আলোচনা সভা করেছেন প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 01:26 AM

Updated : 22 Aug 2022, 12:53 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে তাজউদ্দিন আহমেদ স্মরণে আয়োজিত ‘জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি’ সভায় সভাপতির ভাষণে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, “তাজউদ্দিন আহমদ ছিলেন মুক্তিযুদ্ধের লাইটহাউজ এবং জাতির জনক বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর।

“তাজউদ্দিনের মত নেতা যুগে যুগে জন্মগ্রহণ করে না।”

তিনি আরও বলেন, “৬ দফা প্রণয়নে বলিষ্ঠ ভূমিকা পালনকারী তাজউদ্দিনকে এখন আর কেউ স্মরণ করে না। না আওয়ামী লীগ না অন্য কেউ। এটি আমাদের সকলের জন্যেই অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়।”

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মিথুন আহমেদের সঞ্চালনায় তাজউদ্দিনের রাজনৈতিক দর্শন, ব্যক্তিজীবন নিয়ে আলোচনা করেন লেখক সুব্রত বিশ্বাস, মুজাহিদ আনসারী, সঞ্জীবন কুমার, মুজিবুর রহমান, রাজীব আহসান, গোপাল স্যানাল, নুসরাত চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই তাজউদ্দিন স্মরণে নীরবতা পালন করা হয়।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com