২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন হত্যার প্রতিবাদে টরন্টোতে মানববন্ধন

সিলেটে শিশু রাজন হত্যার প্রতিবাদ ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টরন্টোতে হল মানববন্ধন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কানাডা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 05:56 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

রোববার কানাডার টরন্টোতে এক মানববন্ধন ও মৌন প্রতিবাদের আয়োজন করেন প্রবাসীরা।  

বাঙালি অধ্যুষিত ডেনফোর্থে বিভিন্ন শ্রেণি-পেশার অনেক প্রবাসী এই মানববন্ধনে অংশ নেন।

‘রাজনের জন্য ন্যায় বিচার চাই’, ‘খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ ইত্যাদি নানা ধরনের শ্লোগান সম্বলিত পোস্টার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পৈশাচিক এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান সমবেতরা।

এই সময় পথচারী অন্যান্য কমিউনিটির লোকজনও প্রতিবাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com