মালদ্বীপে বাংলাদেশিদের ঈদ উদযাপন
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শুক্রবার মালদ্বীপে ঈদ পালন উদযাপন করা হয়।
রাজধানী মালেতে ঈদের সবচেয়ে জামাত অনুষ্ঠিত হয় মাফানু স্টেডিয়ামে সকাল সাড়ে সাতটায়।এখানে স্থানীয়দের সঙ্গেই ঈদের নামাজ আদায় করেন অনেক প্রবাসী।
এছাড়া প্রবাসীরা মসজিদুল আল- সুলতান ( বড় মসজিদ), নুরু মিসকি, ইব্রাহিম মিসকি, হুকুরু মিসকি মসজিদগুলোতে ঈদের নামাজ পড়েন।
ঈদের নামাজ শেষে শরিয়তপুরের মাহমুদুর রশিদ বাপ্পী বলেন, “প্রবাসীদের ঈদের অনন্দ বলে কিছু নেই শুধু নামাজ পরার জন্য ছুটি। নামাজ শেষে আবার কাজে যেতে হবে। আর মা, বাবা, বোনকেও মনে পড়ছে। আর মায়ের হাতের রান্না তো এখানে কোনভাবেই পাবো না।”
কুমিল্লার সুমনের বিয়ের পর এটা প্রথম ঈদ তাও আবার প্রবাসে । তিনি বলেন, “বাবা, মার পাশাপাশি স্ত্রীকেও মিস করছি।”
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
