১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাহরাইনে বাংলাদেশ প্রেস ক্লাবের মতবিনিময় সভা

সভায় সংগঠনের নেতা ও সদস্যরা অংশ নেন।

বিডিনিউজ২৪

বাহরাইন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 02:58 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

প্রবাসী সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা করেছে ‘বাংলাদেশ প্রেস ক্লাব, বাহরাইন’।

শুক্রবার রাতে সিত্রা এলাকার একটি হোটেলে আয়োজিত এ সভায় সংগঠনের নেতা ও সদস্যরা অংশ নেন। 

ক্লাবের সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী।

উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তোফায়েল রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহির তালুকদার, কোষাধ্যক্ষ মো. মিটন, প্রচার সম্পাদক সুকান্ত দেব ও কার্যনির্বাহী সদস্য আব্দুল হালিম ফয়সাল।

সভাপতির বক্তব্যে সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী বলেন, “বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইন সবসময় সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে কাজ করে যাচ্ছে। বাহরাইনে বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও যেকোনো সংকটে প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাশে থাকবে।”

সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী সংগঠনের কার্যক্রম তুলে ধরে বলেন, “সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে প্রেস ক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।”

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পেশাগত যোগাযোগ বৃদ্ধি, নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে প্রেস ক্লাবের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।