১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্যে জাসদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ উপলক্ষ্যে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করেন তারা।

যুক্তরাজ্যে জাসদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দেওয়ান গৌছ সুলতান, তানিয়া আমীর ও মতিউর রহমান মতিন।

বিডিনিউজ২৪

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 12:07 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সর্ব ইউরোপীয়ান জাসদ ও যুক্তরাজ্য জাসদ।

রোববার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় এ উপলক্ষ্যে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করেন তারা।

এতে সভাপতিত্ব করেন সর্ব ইউরোপীয়ান জাসদের সভাপতি মতিউর রহমান মতিন, সঞ্চালনায় ছিলেন যুক্তরাজ্য জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান। 

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত শহীদ ও প্রয়াত নেতা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন জাকারিয়া রশীদ। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য ‘হৃদয়ে ৭১’-এর আহ্বায়ক, মুক্তিযোদ্ধা ও ডাকসুর সাবেক সদস্য দেওয়ান গৌছ সুলতান।

অনুষ্ঠানে কবি সালমা বেগম স্বরচিত কবিতা আবৃত্তি করেন। জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী।

সভায় বক্তব্য দেন যুক্তরাজ্য জাসদের সভাপতি মুজিবুল হক মনি, সাংবাদিক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, জাতীয় চার নেতা পরিষদের সভাপতি শাহ ফারুক আহমদ, মঞ্জুরুল আলম পলাশ, প্রগ্রেসিভ ফোরামের আহ্বায়ক মুখলেছুর রহমান মুকুল, যুক্তরাজ্য উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ নুরুল ইসলাম, হেলেন ইসলাম, সৈয়দ তৌহিদ ফিতরাদ হোসেন, অভিনেতা স্বাধীন খসরু, মতিহার চৌধুরী, মোজ্জাফর হোসেন বাবুল, আনসার আহমদ, লিপি ফেরদৌসী ও হুমায়ুন কবীর খান।

এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, আলাউদ্দিন আহমদ, মসিউর রহমান সুহেল, এ কে চুন্নু, ওয়ালিয়র রহমান, সাইফুল ইসলাম মিঠু, নওশাদ নূর ও রাহুল চৌধুরী।